শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      
দেশজুড়ে
অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, নিরাপত্তা চেয়ে বাবার জিডি
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অপ্রতিম হত্যাকাণ্ডের পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার ও পরিবারের সদস্যদের নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে অশোভন আচরণ ও হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। এসব ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে তিনি সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে অপ্রতিমের বাবা অভিযোগ করেন, বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহার করে তার ছেলে ও পরিবারের সদস্যদের জড়িয়ে নানা ধরনের তথ্য ছড়ানো হচ্ছে। এর পাশাপাশি অচেনা বিভিন্ন নম্বর থেকে তাদের মোবাইল ফোনে কল দিয়ে অশোভন আচরণ করা হচ্ছে।

তিনি বলেন, “এসব ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। নিরাপত্তার কারণে অপ্রতিমের মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগম তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ রেখেছেন।”

সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) ও অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সাইবার বুলিং এবং বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণের অভিযোগে অপ্রতিমের বাবা থানায় জিডি করেছেন। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।”

অপ্রতিমের বাবা শাহরিয়ার বলেন, “বিভিন্ন ফেসবুক আইডি খুলে অপ্রতিম ও আমাদের নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন নম্বর থেকে ফোন করে আমাদের সঙ্গে অশোভন আচরণ করা হচ্ছে। এসব কারণে আতঙ্কে অপ্রতিমের মা তার মোবাইল নম্বর বন্ধ রেখেছেন। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।”


কেকে/সাশ 






আরও সংবাদ   বিষয়:  অপ্রতিম হত্যাকাণ্ড   ফেসবুকে অপপ্রচার   বাবার জিডি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close