শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
বাউফলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, সহস্রাধিক মানুষের চিকিৎসাসেবা
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১০ এএম আপডেট: ২৬.০৯.২০২৬ ১১:১২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া এ ক্যাম্পে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক নারী, পুরুষ ও শিশু অংশ নিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্তদের অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা, বিভিন্ন ধরনের ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১২ পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জাকিয়া ফারহানা, সহকারী অধ্যাপক, চক্ষু বিভাগ, ফ্যাকো সার্জন ও গ্লুকোমা বিশেষজ্ঞ। এছাড়া ক্যাম্পে গাইনোকোলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞসহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত থেকে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আতিকুর রহমান নজরুলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বিদ্যমান হাসপাতালগুলো আরও আধুনিকায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর ইউনিয়ন শাখার আমির ও বাউফল উপজেলা যুব জামায়াতের মো. রাসেল মাহমুদ।

দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে আয়োজনে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।


কেকে/সাশ 






আরও সংবাদ   বিষয়:  বাউফল   ফ্রি মেডিকেল ক্যাম্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close