শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
দেশজুড়ে
টঙ্গীতে অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আব্দুল খালেক মিয়া।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর নোয়াগাঁও এলাকায় স্থানীয় যুবদল কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আব্দুল খালেক মিয়া বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাকে ও তার পরিবারকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। অতীতের একটি মামলার আইনি কার্যক্রমও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি।

প্রকাশিত সংবাদ ও বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানিয়ে তিনি সাংবাদিকসহ সংশ্লিষ্টদের সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের অনুরোধ জানান।

তিনি আরও অভিযোগ করেন, ‘যুবরাজ’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় তার বিষয়ে একটি মিথ্যা ও ভিত্তিহীন লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ওই অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে তা বন্ধের দাবি করেন।

সংবাদ সম্মেলনে যুবদল নেতা আল মনসুর টুটুল, হারুনুর রশিদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  অপপ্রচার   যুবদল নেতা   টঙ্গী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close