শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      
দেশজুড়ে
বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধু পূর্ণিমা উদযাপন
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা শুভ মধু পূর্ণিমা উদযাপন করছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন বৌদ্ধ বিহারে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে ভগবান বুদ্ধের উদ্দেশে মধু, মধু মিশ্রিত পায়েশ, বিভিন্ন ধরনের ফল ও ছোয়াইং (আহার) দান করেন পুণ্যার্থীরা।


এ সময় রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ কেতু মহাথের এবং উজানীপাড়া রাজগুরু মহাবৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবর্ণালংকার মহাথের উপস্থিত থেকে পঞ্চশীল প্রদান ও ধর্মীয় দেশনা করেন। তাঁরা মধু পূর্ণিমার তাৎপর্যও তুলে ধরেন।

এ উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিহারে গিয়ে ধর্মদেশনা শ্রবণ, প্রদীপ প্রজ্বালন ও প্রার্থনায় অংশ নেন। পরিবার, পিতা-মাতা, গুরুজন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিভিন্ন বিহারে হাজার প্রদীপ প্রজ্বালন করা হয়।


বৌদ্ধ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, গৌতম বুদ্ধ পারিলেয়্য বনে বর্ষাবাস পালনের সময় একটি হাতিকে তার সেবা করতে দেখে এক বানরের মনে বুদ্ধের প্রতি ভক্তি জাগে। পরে ওই বানর বনের মৌচাক থেকে মধু সংগ্রহ করে বুদ্ধকে দান করে। এ ঘটনাকে স্মরণ করে প্রতিবছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে ধর্মীয় মর্যাদায় মধু পূর্ণিমা উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   মধু পূর্ণিমা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close