শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক টিটু দাশকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সুজিত রায়কে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সুনীল কুমার দাস ও সদস্যসচিব অ্যাডভোকেট গোবিন্দ মোহন পাল স্বাক্ষরিত ২১ সেপ্টেম্বরের এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায়।

নোটিশে বলা হয়, বিগত জাতীয় সংসদ নির্বাচনে টিটু দাশ বিএনপির মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে অবস্থান নিয়ে দলীয় প্রার্থীর বিপক্ষে প্রচারণায় অংশ নেন। এ কারণে মৌলভীবাজার জেলা বিএনপি তাকে দলীয় সব পদ ও কর্মকাণ্ড থেকে বহিষ্কার করে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, বিএনপি থেকে বহিষ্কারের পর পূজা উদযাপন ফ্রন্টের শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে টিটু দাশ ব্যর্থ হন। তার অদক্ষতা ও দায়িত্বে অবহেলার কারণে সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়ায় জেলা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।



কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   পূজা উদযাপন ফ্রন্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close