শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      
দেশজুড়ে
পুকুরপাড় থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামে পুকুরপাড় থেকে উসমান গনি (৪৬) নামে দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা গ্রামের একটি পুকুরপাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

উসমান গনি দলজিৎপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয়রা বলেন, গ্রামের মামুনের বাড়ির পেছনের পুকুরপাড়ে একটি নারকেল গাছের নিচে উসমানের মরদেহ পড়ে ছিল। তার পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। লুঙ্গিটি কোমরের দিকে কাছা দেওয়া অবস্থায় ছিল। মরদেহের পাশে থাকা একটি ব্যাগে সাতটি নারকেল পাওয়া যায়। নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পরিবার সূত্রে জানা যায়, উসমান বাড়িতে একাই থাকতেন। তার স্ত্রী সৌদি আরবে অবস্থান করছেন এবং দুই সন্তান নানা বাড়িতে থাকেন। 

নিহতের বোন আছিয়া জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি উসমানকে বাড়িতে রান্না করতে দেখেছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নড়াইল   দিনমজুর   মরদেহ   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close