শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের নেতৃত্বে পরিষদ চত্বর ও শহরের আশপাশের এলাকায় সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। 

অভিযানে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর বিষয়ে প্রচার চালানো হয়।

রেহেনা আক্তার বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান একটি চলমান প্রক্রিয়া। উপজেলা পরিষদসহ বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহের  শনিবার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।’

ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলে রাখা যাবে না। বিশেষ করে ময়লার স্তূপ ও ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ জরুরি। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে পুরো উপজেলাকে পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য রাখতে এ কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কাউখালী   উপজেলা প্রশাসন   পরিচ্ছন্নতা   অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close