শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      
দেশজুড়ে
ফুটপাত-বাজার অবৈধ দখল মুক্ত করতে বান্দরবানে উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৩ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বান্দরবান জেলা শহরের প্রধান সড়ক ও ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী করতে এবং যানজট নিরসনে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে বান্দরবান পৌরসভা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে বান্দরবান পৌরসভার উদ্যোগে ট্রাফিক মোড় থেকে বান্দরবান বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সড়কের উভয় পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকান, ভাসমান হকারদের সামিয়ানা ও মালামাল সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে যে সব স্থায়ী ব্যবসায়ী দোকানের সীমানা ছাড়িয়ে ফুটপাতে মালামাল রেখে
পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে তাদের সর্তক করে দেয় পৌরসভার প্রশাসক মো. মনজুরুল হক।

অভিযানে প্রশাসক মো. মনজুরুল হক সড়কজুড়ে অবৈধ দখল করে বসা হকার ও দোকানদারদের কঠোর হুশিয়ারী প্রদান করেন এবং প্রথম পর্যায়ে সর্তক করার পাশাপাশি দ্বিতীয়বার এ ধরণের অবস্থান পেলে তাদের বিরুদ্ধে পৌরসভার আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানান।

এ দিকে দীর্ঘদিন ধরে শহরের প্রধান প্রধান সড়কের ফুটপাত দখল হয়ে থাকায় সাধারণ মানুষকে মারাত্মক ভোগান্তির শিকার হতে হচ্ছিল, এ ধরণের অভিযানের ফলে একদিকে যেমন সড়কের তীব্র যানজট মুক্ত হবে এবং পথচারীরা স্বাছন্দে চলাচল করতে পারবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ফুটপাত-বাজার   বান্দরবান   উচ্ছেদ   অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close