শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
সিল্ক সিটির পরিচিতি ছড়াতে ১২০০ রানারের দৌড়
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২০ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রেশমের ঐতিহ্য আর সুস্থ জীবনের বার্তা নিয়ে রাজশাহীতে হয়ে গেল ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন রান ফর সিল্ক সিটি-২০২৬।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১ হাজার ২০০ রানারের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে রাজশাহীর রাজপথ।

সিল্ক সিটি হিসেবে নগরীর পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং নিয়মিত শরীরচর্চায় মানুষকে উৎসাহিত করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

সকাল ৬টায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। 

জাতীয় পতাকা উত্তোলন ও ফিতা কাটার মধ্য দিয়ে শুরু হয় দৌড়। রেশম উন্নয়ন বোর্ড থেকে ভদ্রা মোড়, তালাইমারি ও সাহেব বাজার হয়ে দৌড়টি শেষ হয় হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের সামনে।

পরে সেখানে অনুষ্ঠিত হয় মেডেল বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। এতে বক্তব্য দেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ, সিল্ক সিটি রানার্স কমিউনিটির প্রধান উপদেষ্টা মাহফুজুল হাসনাইন হিকোল, এনসিসি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক ওমর শরীফসহ আয়োজক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, ‘রাজশাহী শুধু শিক্ষানগরী নয়, ঐতিহ্যবাহী রেশম শিল্পের জন্যও পরিচিত। সিল্ক সিটি হিসেবে রাজশাহীর ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলা ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তোলা সম্ভব।’

আয়োজকদের মতে, রাজশাহীতে এবারই প্রথম এত বড় পরিসরে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন অনুষ্ঠিত হলো। নারী, পুরুষ, শিশু, কিশোর ও বয়স্ক—বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় নগরীর ব্যতিক্রমী জনসম্পৃক্ত আয়োজনে। একই সঙ্গে রাজশাহীর রেশম ঐতিহ্য ও সিল্ক সিটি পরিচিতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রত্যাশাও জানিয়েছেন আয়োজকেরা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সিল্ক সিটি   রাজশাহী   দৌড়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close