শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      ● গুলিস্তানে জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আওয়ামী লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক      ● জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সরকার কঠোর হতে বাধ্য হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● প্রথম দফায় বাদ পড়া শিশুদের জন্য দ্বিতীয় দফায় হাম টিকাদান শুরু      ● আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী      ● সোনা-রূপার দাম কমাল বাজুস      ● সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজ পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার      
রাজধানী
মোহাম্মদপুরে প্লট দখলের চেষ্টা, অফিস ভাঙচুর-লুটপাটের অভিযোগ
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৯ পিএম আপডেট: ২৬.০৯.২০২৬ ৪:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং বেড়িবাধ এলাকায় ভোর হতে না হতেই একটি নির্মাণাধীন প্লট দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় প্লটের ভেতরে থাকা একটি অফিসে ভাঙচুর ও লুটপাটেরও অভিযোগ করেছেন জমির মালিকপক্ষ। বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী এসআরবি (সাবেক র‍্যাব) এবং পুলিশ সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) মোহাম্মদপুর বেড়িবাঁধ চাঁদ উদ্যান পুলিশ বিট অফিসের সামনে এ ঘটনা ঘটে। নির্মাণাধীন প্লটটির অফিস রুম ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদ উদ্যান বেড়িবাঁধ পুলিশ বিট সংলগ্ন এলাকায় একটি প্লটে নির্মাণকাজ চলছিল। ভোরে একদল লোক সেখানে গিয়ে প্লটটি দখলের চেষ্টা করে। এ সময় তারা প্লটের ভেতরের একটি অফিসে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ করা হয়েছে। পুরো ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে এ সব লুটপাটের দৃশ্য।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন। 

অভিযোগে তিনি উল্লেখ করেন, মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান হাউজিংয়ের ৮ নম্বর বাসার সঙ্গে ভবনসহ ১১ কাঠা জমি তার মায়ের মালিকানাধীন। গত কিছুদিন ধরে মো. মোস্তাকের রহমান খোকন চৌধুরী (৬২) স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগকারী আরও দাবি করেন, জমিটি দখলের চেষ্টা নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করা হয়। কিন্তু আজ প্লটটি একটি গ্রুপ আজ দখলের চেষ্টা করে।

অভিযোগে আরও বলা হয়েছে, যে ব্যক্তি ওই প্লটের মালিকানা দাবি করে দখলের চেষ্টা করছেন, তিনি এর আগে জমিটি বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগকারীর দাবি। তবে এ দাবির বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় অভিযোগ করেছেন আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ জানিয়েছে, সকাল বেলা বেড়িবাঁধ এলাকায় একটি প্লট দখলের চেষ্টার ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ছাড়াও এ ঘটনায় সেখানে এসআরবি (সাবেক র‍্যাব) সদস্যরা উপস্থিত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ প্লটটি যে দখল করতে এসেছে তিনি বহু আগেই হাউজিং কর্তৃপক্ষের কাছে বিক্রি করে দিয়েছে। এলাকাবাসী আরও বলেন যদি তার প্লট হবেই তাহলে তো আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে আদালত রয়েছে। সেখানে না যেয়ে এভাবে বাহিনী নিয়ে দখল করা বেআইনি বলে মনে হচ্ছে।

কেকে/এআই 


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   প্লট দখল   অফিস   ভাঙচুর   লুটপাট   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close