শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে পৈতৃক ও এওয়াজ সূত্রে প্রাপ্ত বিচারাধীন জমি জোরপূর্বক দখল, টিনের বেড়া দিয়ে টয়লেট স্থাপন এবং বাধা দেওয়ায় মারধরের হুমকির অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় উপজেলার চকশিমলা গ্রামের বাসিন্দা মো. আলাউদ্দিন(৭০) বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, চকশিমলা গ্রামের মৃত লছির উদ্দীনের ছেলে আ. মালেক (৪৫), তার ছেলে আকরাম (২৩), স্ত্রী আছমা বেগম (৪০) এবং বড়শিমলা গ্রামের মৃত আ. সামাদের ছেলে মোতাহারকে (৪০) বিবাদী করা হয়েছে।

অভিযোগকারী আলাউদ্দিন জানান, শিমলা মৌজার ৪৫১ নম্বর খতিয়ানের ১১২৬ ও ১২১৬ নম্বর দাগের ৩ শতক জমি নিয়ে বিবাদীদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমিটি নিয়ে ইতিপূর্বে বিজ্ঞ আদালত তার পক্ষে রায় প্রদান করেছেন। তবে বিবাদীরা উক্ত রায়ের বিরুদ্ধে পুনরায় মামলা চালু করলে বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

অভিযোগ উঠেছে, আদালতের বিচারাধীন আইন তোয়াক্কা না করে ও নিয়ম উপেক্ষা করে গত ১৯ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮ টার দিকে বিবাদীরা জোরপূর্বক উক্ত জমিতে প্রবেশ করে। তারা টিনের বেড়া দিয়ে সেখানে একটি টয়লেট স্থাপন করে। এ সময় আলাউদ্দিন বাধা দিলে বিবাদীরা তাকে খুন জখমের হুমকি, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারপিটের জন্য তেড়ে আসে। প্রাণের ভয়ে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান। স্বজনদের সঙ্গে আলোচনা করায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে জানিয়ে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনি প্রতিকার দাবি করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিবাদী আব্দুল মালেক এলাকায় সুবিধাজনক প্রকৃতির লোক নন। এ ছাড়াও তিনি ইতিপূর্বে শতবর্ষী প্রাচীন একটি চলাচলের রাস্তাও বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে বিবাদী আ. মালেকের সাথে সরাসরি যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।  

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম জানান, চকশিমলা গ্রামের জমি সংক্রান্ত বিরোধের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  আত্রাই   জমি   জবরদখল   টয়লেট   স্থাপন   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close