শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
অনলাইন জুয়ার মামলায় ‘সিনিয়র জুয়াড়ি’ রবিন গ্রেপ্তার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৩ পিএম আপডেট: ২৬.০৯.২০২৬ ৪:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া মামলায় মো. রবিন (২৪) নামে কথিত সিনিয়র জুয়াড়িকে (ক্যাসিনো সম্রাট) গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার রবিনকে মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। 

এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিন ঈশ্বরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দওপাড়া এলাকার আবুল বাদশার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় ও গৌরীপুর সার্কেলের তত্ত্বাবধানে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রায়ের বাজার এলাকা থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্যাসিনো সম্রাট  রবিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় রবিনের কাছ থেকে একটি স্মার্টফোন ও দুটি অ্যাপের স্ক্রিনশটের প্রিন্ট কপি জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় দায়ের করা অনলাইন জুয়া মামলায় রবিনকে আদালতে পাঠানো হয়েছে।

এ দিকে ক্যাসিনো সম্রাট সিনিয়র জুয়াড়ি রবিন গ্রেপ্তারের বিষয়টি ঈশ্বরগঞ্জ থানার ওসি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে থানা-পুলিশের প্রশংসায় ভাসাচ্ছেন সচেতন মহলের লোকজন। 

তারা বলেন, বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন যোগদানের পর থেকেই মাদক, জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন। এতে ক্যাসিনো ব্যবসায়ীদের ঘুম হারাম হয়েছে। পুলিশের এ কার্যক্রম অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন তারা।

মো. সাজ্জাদ রোমন বলেন, ‘অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও এজেন্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরগঞ্জ   অনলাইন   জুয়া   মামলা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close