শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
আসামি ছাড়াতে থানায় তদবির, জামায়াত-বিএনপির ৮ নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার এক আসামিকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির করতে গিয়ে জামায়াত-বিএনপির আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দবিাগত রাতে মিরপুর থানায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন— মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ও চিথলিয়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মো. মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০), বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) এবং একই ইউনিয়নের বিএনপি সমর্থক হিসেবে পরিচিত শহীদুল ইসলাম (৫৩)।

পুলিশ জানায়, মুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তাকে মিরপুর থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হাফিজুর রহমানকে গ্রেপ্তারের খবর পেয়ে রাত ২টার দিকে ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি থানায় আসেন। তারা হাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দিতে থাকেন এবং একাধিকবার তদবির করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘নিষেধ করার পরও তারা নাশকতা মামলার আসামি হাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য বারবার তদবির করতে থাকেন। একপর্যায়ে তাদের আটক করা হয়।
পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর উভয় পক্ষের নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   আসামি   তদবির   জামায়াত   বিএনপি   নেতাকর্মী   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close