শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      ● গুলিস্তানে জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আওয়ামী লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক      ● জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সরকার কঠোর হতে বাধ্য হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● প্রথম দফায় বাদ পড়া শিশুদের জন্য দ্বিতীয় দফায় হাম টিকাদান শুরু      ● আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী      ● সোনা-রূপার দাম কমাল বাজুস      
দেশজুড়ে
সৈয়দপুরে প্রয়াত আইনজীবী তুষার কান্তি রায়ের শোকসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে প্রয়াত আইনজীবী তুষার কান্তি রায়ের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় রেলওয়ে মুর্তজা মিলনায়তনে এ সভার আয়োজন করে নাগরিক কমিটি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. শাহজাহান আলী।

নাগরিক কমিটির আহ্বায়ক ও দৈনিক আলাপন পত্রিকার সম্পাদক লায়ন আমিনুল হকের সভাপতিত্বে এবং নাগরিক কমিটির সদস্যসচিব শফিকুল আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নীলফামারী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী, যুগ্ম সম্পাদক হাসনাই ইমাম সোহেল, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সজীব, সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি এসএম ওবায়দুর রহমান, আইনজীবী আখতারুজ্জমান মন্টু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাবিস্কো, সিপিবি নেতা ম. আ. শামীম ও মাহবুব হোসেন, আইনজীবী রবিউল ইসলাম প্রামানিক, আলমগীর হোসেন, প্রয়াত তুষার কান্তি রায়ের ছোট ছেলে হিল্লোল রায় ও পুত্রবধূ জয়শ্রী দেব, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য মোশাররফ হোসেন নান্নু, নীলফামারী জেলা শাখার সম্পাদক স্মরণী কান্ত রায়, ফুলবাড়ি উপজেলার অন্যতম নেতা সনজিৎ প্রসাদ জিতু। 

আরও বক্তব্য দেন সৈয়দপুর প্রেস ক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ, হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, বিশিষ্ট ঠিকাদার ও সমাজ সেবক আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, বাংলাদেশ জাসদ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশিক জনি, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস সৈয়দপুর জেলা শাখার সভাপতি শাহ্ হামিদুল ইসলাম, সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, শহীদ ডা. জিকরুল হক পাঠাগারের আহ্বায়ক মুজিবুল হক, সাংবাদিক এমআর আলম ঝন্টু, সৈয়দপুর হিন্দু ক্যলাণ সমিতির সভাপতি সুমিত কুমার আগরওয়ালা, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি তোফাজ্জল হোসেন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক কুমার অপু বিশ্বাস, সাবেক বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা প্রতাপ সরকার বিজয় প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রয়াত আইনজীবী তুষার কান্তি রায় মানবিক গুণাবলি সম্পন্ন একজন অসাধারণ মানুষ ছিলেন। আজীবন তিনি প্রগতিশীল বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ছিলেন দল, মত নির্বিশেষে সমাজের সব শ্রেণি, পেশার ও রাজনৈতিক দলের মানুষের আস্থার আশ্রয় ও ভরসাস্থল। তার মৃত্যুতে সমাজে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে কখনো পূরণ হওয়ার নয়। 

বক্তারা তার দীর্ঘ কর্মময় জীবন, আইন পেশায় অসামান্য অবদান ও সমাজের সর্বক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।

সভায় প্রয়াত অ্যাডভোকেট তুষার কান্তি রায়ের সহধর্মিনী তুষারিকা সরকার, বড় ছেলে কল্লোল রায় সুধীজন, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তি, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে সভার শুরুতেই প্রয়াত আইনজীবী তুষার কান্তি রায়ের শ্রদ্ধায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় সেখানে।

উল্লেখ্য, নীলফামারী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, প্রগতিশীল রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সর্বজন শ্রদ্ধেয় আইনজীবী তুষার কান্তি রায় গত ২৬ জুলাই ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সৈয়দপুর   প্রয়াত আইনজীবী   শোকসভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close