শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      
দেশজুড়ে
ধনবাড়ীতে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার চার
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ও রাতে মাদকবিরোধী  অভিযান পরিচালনা করে তাদেরকে পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

ধনবাড়ী থানার অফিসার ইনচজার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধনবাড়ী পৌরসভার কালিপুর মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের বাড়ীর সামনে থেকে থানার এস আই আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী আলিফ সরকার (২৭) ও সুজন মিয়াকে (৪২) তিন গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে।

এ ছাড়াও ওই দিন রাতে ধনবাড়ী পৌরসভার কিসামত ধনবাড়ী (ধোপাবাড়ী) নাসিমা বেগম ওরফে নাসুর বাড়ি থেকে নারী মাদক ব্যবসায়ী সামিয়া আক্তার শর্মি (২৫) ও তার স্বামী মাদক ব্যবসায়ী তানজিলকে (২৯) ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। স্বামী স্ত্রী এরা দুজনে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলো।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আলিফ সরকার (২৭) ধোপাখালী ইউনিয়নের সমতকুড় (সরকার বাড়ি) খোরশেদ আলম সরকারের ছেলে ও সুজন মিয়া (৪২) একই ইউনিয়নের হাজরাবাড়ী গ্রামের আ. সামাদের ছেলে এবং নারী মাদক ব্যবসায়ী সামিয়া আক্তার শর্মি (২৫) ও তার স্বামী মাদক ব্যবসায়ী তানজিল (২৯) পৌরসভার কিসামত ধনবাড়ীর (ধোপাবাড়ি) বাসিন্দা। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা-৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী মামলা রুজু করে শনিবার (২৬ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সেই সঙ্গে ধনবাড়ী থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান নিয়মিত অব্যহত রয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ধনবাড়ী   মাদক   ব্যবসায়ী   স্বামী-স্ত্রী   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close