শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়েজুল কবির রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পেয়েছেন। ২০২৫ সালে পেশাগত দায়িত্ব পালনে অবদান ও বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে এ পদক দেওয়া হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ফয়েজুল কবিরের বুকে পদক পরিয়ে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাহস ও বীরত্ব প্রদর্শন, পেশাগত দক্ষতা ও নিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে সাফল্য, জননিরাপত্তা ও জনসেবায় অবদান এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাকে পিপিএম-সেবা পদকের জন্য নির্বাচিত করা হয়।

পুলিশ কমিশনার হিসেবে ফয়েজুল কবির বর্তমানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দায়িত্ব পালন করছেন। এর আগে পেশাজীবনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

পিপিএম-সেবা বাংলাদেশ পুলিশের অন্যতম রাষ্ট্রীয় পুলিশ পদক। প্রতি বছর দায়িত্ব পালনে উল্লেখযোগ্য অবদানের জন্য নির্ধারিত প্রক্রিয়ায় পুলিশ কর্মকর্তাদের এ পদক দেওয়া হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পিপিএম   সেবা পদক   আরএমপি   কমিশনার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close