শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
ধামরাইয়ে পৃথক অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৯৮৫ এবং ২০ পিসসহ সর্বমোট ২ হাজার ৫ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সিকিউরিটি অ্যান্ড র‍্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি-৪) ও পুলিশ। এ সব অভিযানে মোট তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজারের টেকনাফের বাসিন্দা আব্দুল মাজেদ (৩৩), নারায়ণগঞ্জের রূপগঞ্জের মো. নাছির উদ্দীন (৫২) এবং সাভারের ভাটপাড়া এলাকার তৌকির (৩৮)। 

এসআরবি-৪ ও পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢাকা-আরিচা মহাসড়কে অভিযান চালায় এসআরবি-৪-এর সিপিসি-২ (নবীনগর ক্যাম্প) এর একটি দল। মহাসড়কের পাশে একমি মেডিসিন ফ্যাক্টরির ৫ নম্বর গেট সংলগ্ন ঢুলিভিটা বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সামনে থেকে আব্দুল মাজেদ ও নাছির উদ্দীনকে গ্রেপ্তার করা হয়।

এসআরবির দাবি, ধৃত ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হওয়া ১ হাজার ৯৮৫ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে, পুলিশ ধামরাইয়ের পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি তৌকিরকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবি জানায়, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অবৈধ মাদকের চালান সংগ্রহ করে ধামরাই, সাভার, আশুলিয়াসহ ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তারা মূলত স্থানীয় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে এ সব ইয়াবা বিক্রি করতেন।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিস্তাররোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ধামরাই   অভিযান   মাদক কারবারি   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close