শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য-প্লাস্টিক থেকে তৈরি হচ্ছে বিদ্যুৎ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে এবং পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনে প্লাস্টিক থেকে বিদ্যুৎ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি কুতুপালং ক্যাম্পে স্থাপিত এ বিশেষ প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থার শীর্ষ কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে প্রকল্পের সার্বিক অগ্রগতি, দৈনিক উৎপাদনক্ষমতা এবং এর কারিগরি দিক সম্পর্কে অবহিত করেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, ফেলে দেওয়া প্লাস্টিক ও বর্জ্যকে সম্পদে রূপান্তর করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বিশেষ দিকনির্দেশনায় পরিচালিত এ উদ্যোগটি অত্যন্ত যুক্তিযুক্ত ও সময়োপযোগী। বর্তমানে এ প্রকল্প থেকে দৈনিক গড়ে ৭৪ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিড বা বিদ্যুৎ বিভাগের কাছে বিক্রি করা হচ্ছে।’

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, পরিবেশ সুরক্ষার পাশাপাশি এ প্রকল্প থেকে একদিকে যেমন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, অন্যদিকে উপজাত হিসেবে তৈরি হচ্ছে জৈব সার। সরকার বর্জ্যকে রাষ্ট্রের সম্পদ হিসেবে ব্যবহার করার লক্ষ্য নিয়ে কাজ করছে এবং পর্যায়ক্রমে সারাদেশে বর্জ্যকে সম্পদ হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হবে।

উক্ত পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, সংসদ সদস্য জসীম উদ্দিনসহ স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  উখিয়া   রোহিঙ্গা ক্যাম্প   বর্জ্য   প্লাস্টিক   বিদ্যুৎ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close