শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ঝুঁকিপূর্ণ জানিয়ে নোটিশ, তবু অনুমোদন ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট      ● কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ১০ পর্যটকের মৃত্য      ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      
দেশজুড়ে
বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উদযাপন
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:১১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’—এই প্রতিপাদ্যে বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মেঘলা পর্যটনকেন্দ্রে গিয়ে আবার একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং।

এ সময় বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তাসলিম হুসাইন, পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন সদস্য, পর্যটন ব্যবসায়ী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বান্দরবান দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন জেলা। পাহাড়, ঝরনা, নদী ও বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতিবছর দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক এখানে আসেন। পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর সুযোগ-সুবিধা ও সেবার মান উন্নয়ন প্রয়োজন।

এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা বৃদ্ধি ও স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে টেকসই পর্যটন গড়ে তুলতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close