রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      
বিনোদন
সালমানের স্টুডিওতে হামলা, ক্ষোভ ঝাড়লেন সাদিয়া আয়মান
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। 

রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন তিনি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাদিয়া আয়মান লেখেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক। তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

স্টুডিওতে হামলার ঘটনা ছাড়াও দেশে চাঁদাবাজি ও কিছু মানুষের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এ অভিনেত্রী। তার ভাষায়, ‘এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না।’

পোস্টের শেষাংশে ঘটনাটিকে ‘চরম লজ্জার’ ও ‘ধিক্কারজনক’ বলে অভিহিত করেন সাদিয়া। শুধু পোস্টেই নয়, কমেন্ট বক্সেও সমালোচকদের উদ্দেশে কড়া জবাব দিতে দেখা যায় তাকে।

সাদিয়ার দাবি, যাদের উদ্দেশে তিনি পোস্টটি করেছিলেন, তাদেরই কেউ কেউ চাঁদাবাজদের পক্ষ নিয়ে মন্তব্য করছেন। এমন মন্তব্য ভবিষ্যতে তাদের পরিবারের সদস্যদের কাছেও দৃশ্যমান থাকবে বলেও সতর্ক করেন তিনি।

এ দিকে সাদিয়া আয়মানের পোস্ট ও মন্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। পাশাপাশি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন অনেকে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সালমান   স্টুডিও   হামলা   সাদিয়া আয়মান  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close