সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সিলগালার পরও সায়মা ডায়াগনস্টিক সেন্টারে চলছে সেবা কার্যক্রম
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সিলগালা করার পরও সায়মা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে প্রতিষ্ঠানটি রোগী দেখাসহ বিভিন্ন সেবা দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌসের নেতৃত্বে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত সায়মা ডায়াগনস্টিক সেন্টারসহ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সায়মা ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়।

পরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কার্যক্রম পরিচালনার অনুমতি চাওয়া হলে তাদের সেবা কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়নি। তবে প্রতিষ্ঠানের কাগজপত্র নবায়ন ও সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রতিষ্ঠানটি খোলা রাখার অনুমতি দেওয়া হয়। ওই অনুমতির আওতায় কোনো ধরনের রোগী দেখা, পরীক্ষা-নিরীক্ষা বা চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ নেই বলে জানান সিভিল সার্জন।

স্থানীয়দের অভিযোগ, সিলগালা করার পরও প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেখানে চিকিৎসকদের মাধ্যমে রোগী দেখা হচ্ছে এবং বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ ছাড়া রোগীদের বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

সায়মা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. ননী খান বলেন, “প্রতিষ্ঠান পরিচালনার অনুমতি তাদের দেওয়া হয়েছে।
তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই প্রতিবেদককে যে কাগজপত্র দেখানো হয়েছে, তাতে প্রতিষ্ঠানটি শুধু খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে এবং সেবা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা রয়েছে বলে দেখা যায়।”

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস বলেন, “সায়মা ডায়াগনস্টিক সেন্টারকে শুধু প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। তারা কোনো ধরনের সেবা কার্যক্রম চালাতে পারবে না।”

তিনি আরও বলেন, “আমি বর্তমানে দেশের বাইরে আছি। বিষয়টি জেনে দ্রুত ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  সেবা কার্যক্রম   মানিকগঞ্জ   সিলগালা হাসপাতাল   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close