মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      
বিনোদন
নেপালের লুম্বিনী চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘পানকৌড়ি’
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের করতোয়া নদী ও নদীকেন্দ্রিক মানুষের জীবন, জীবিকা ও স্মৃতির গল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘পানকৌড়ি’ এবার নেপালের প্রথম লুম্বিনী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক নির্বাচনে জায়গা করে নিয়েছে। আগামী ৮-১০ অক্টোবর নেপালের পালপার তানসেনে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এ উৎসব।

উৎসব কর্তৃপক্ষ সম্প্রতি ‘পানকৌড়ি’র নির্মাতা জাফর মুহাম্মদকে ছবিটির নির্বাচনের বিষয়টি নিশ্চিত করে আমন্ত্রণ জানিয়েছে। ১৮ মিনিট ১৭ সেকেন্ডের প্রামাণ্যচিত্রটিতে বাংলাদেশের উত্তরাঞ্চলের করতোয়া নদী এবং নদীকে ঘিরে মানুষের জীবন ও স্মৃতির পরিবর্তন তুলে ধরা হয়েছে।

‘পানকৌড়ি’র কেন্দ্রীয় চরিত্র পঞ্চগড়ের মুজিবুর রহমান। জীবনের ৫৫ বছর করতোয়া নদী থেকে পাথর সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেছেন তিনি। তার দীর্ঘ নদীনির্ভর জীবনের মধ্য দিয়ে করতোয়ার সঙ্গে মানুষের সম্পর্ক এবং সময়ের সঙ্গে নদীর স্রোত ও জীবনযাত্রায় ঘটে যাওয়া পরিবর্তনকে পর্যবেক্ষণধর্মী নির্মাণশৈলীতে তুলে ধরেছেন জাফর মুহাম্মদ।

২০১৯ সালে প্রামাণ্যচিত্রটির নির্মাণকাজ শুরু হয়। দীর্ঘ ছয় বছর পর ২০২৫ সালে এর নির্মাণ শেষ হয়। তবে ছবির পোস্ট-প্রোডাকশনের সময় মারা যান এর প্রধান চরিত্র মুজিবুর রহমান।

এরই মধ্যে দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও পুরস্কৃত হয়েছে ‘পানকৌড়ি’। ২০২৫ সালে আওয়ার ফিল্মস শর্টস ফেস্ট এবং চট্টগ্রাম আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসবে এটি শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের সম্মাননা অর্জন করে। একই বছর ছবিটি ১২তম কলকাতা পিপলস ফিল্ম ফেস্টিভ্যালেও নির্বাচিত হয়।

২০২৬ সালে কেরালা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে ‘পানকৌড়ি’। পাশাপাশি দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টসে আয়োজিত ৭ম নদী উৎসবের ‘দ্য রিভার অ্যাজ অ্যান আর্কাইভিস্ট’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনীতেও জায়গা করে নেয় ছবিটি।

বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত আন্তঃসীমান্ত নদী করতোয়াকে ঘিরে মানুষের জীবন, জীবিকা ও স্মৃতির পরিবর্তনই প্রামাণ্যচিত্রটির মূল বিষয়। একজন মানুষের ৫৫ বছরের নদীনির্ভর জীবনকে কেন্দ্র করে হারিয়ে যেতে বসা নদী ও নদীঘেঁষা মানুষের স্মৃতিকে ধারণের চেষ্টা করা হয়েছে এতে।

লুম্বিনী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের মধ্য দিয়ে নেপালের দর্শকদের কাছেও পৌঁছে যাবে করতোয়া নদী ও তার মানুষের সেই গল্প। এটি ‘পানকৌড়ি’র আন্তর্জাতিক উৎসবযাত্রায় নতুন সংযোজন হিসেবে যুক্ত হচ্ছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নেপাল   চলচ্চিত্র উৎসব   বাংলাদেশ   পানকৌড়ি  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close