মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কব্জায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      
দেশজুড়ে
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা সিয়াম গ্রেপ্তার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৫ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আরিফ রহমান সিয়াম (২৪) নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।

এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে বোয়ালিয়া থানার ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সিয়াম ওই এলাকার মো. মিন্টু রহমানের ছেলে। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বোয়ালিয়া থানা পশ্চিম শাখার সাংগঠনিক সম্পাদক। 

মো. গাজিউর রহমান জানান, গত ৭ সেপ্টেম্বর ভোরে ভদ্রা মোড় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ব্যানারসহ ঝটিকা মিছিল বের করে। এ সময় বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করলে স্থানীয় কয়েকজনকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

পুলিশ জানায়, মামলার তদন্তে সাক্ষীদের বক্তব্য ও অন্যান্য তথ্যের ভিত্তিতে সিয়ামকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   সন্ত্রাসবিরোধী   আইন   মামলা   ছাত্রলীগ   নেতা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close