রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● রিয়াদ বিমানবন্দর বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত বন্ধ ঘোষণা       ● বিএনপির সংসদীয় দলের বৈঠক ডাকলেন তারেক রহমান      ● রিয়াদে হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা      ● আইপিইউতে বাংলাদেশ নিয়ে ভুল ধারণা কেটেছে : স্পিকার      ● বিক্ষোভে টলছে মোদির গদি      ● রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯      ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      
দেশজুড়ে
সোনারগাঁয়ে সিলিন্ডারের পাইপ লিকেজে বিস্ফোরণ, দগ্ধ ৪
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলায় সিলিন্ডারের পাইপ লাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছে। 

শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টায় উপজেলার কাঁচপুরের সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হল— শরিফ, তার স্ত্রী রোজিনা, ছোট ভাই রিয়াজ ও রনি।

কাঁচপুর মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, পাইপলাইন লিকেজের থেকে জমে থাকা গ্যাসে আগুনের বিস্ফোরণে দগ্ধ হয়েছে ৪ জন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা.সুলতান মাহমুদ সিকদার জানান, কাঁচপুরের ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে ৪০-৭০ শতাংশ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁ   সিলিন্ডার   পাইপ   লিকেজ   বিস্ফোরণ   দগ্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close