রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● রিয়াদ বিমানবন্দর বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত বন্ধ ঘোষণা       ● বিএনপির সংসদীয় দলের বৈঠক ডাকলেন তারেক রহমান      ● রিয়াদে হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা      ● আইপিইউতে বাংলাদেশ নিয়ে ভুল ধারণা কেটেছে : স্পিকার      ● বিক্ষোভে টলছে মোদির গদি      ● রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯      ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      
দেশজুড়ে
সন্ত্রাসবিরোধী মামলায় নীলফামারীর লক্ষ্মীচাপ ইউপি চেয়ারম্যান কারাগারে
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:২৫ পিএম
আমিনুর রহমান। ছবি : প্রতিনিধি

আমিনুর রহমান। ছবি : প্রতিনিধি

নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির ২ নম্বর সদস্য আমিনুর রহমানকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
 
শনিবার (১০ অক্টোবর) দুপুরে সদর থানা পুলিশ লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদ থেকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিজ্ঞ বিচারক এ আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী জানা যায়, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর রাতে নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে গোপন বৈঠক ও লিফলেট বিতরণের অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। ওই মামলার এজাহারে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। সেখানে লিফলেট, লোহার রড ও বাঁশের লাঠি উদ্ধারের কথাও উল্লেখ রয়েছে।

মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে আমিনুর রহমানের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সাক্ষ্য প্রমাণ পাওয়ার দাবি করেছে পুলিশ। পরে শনিবার দুপুরে তাকে নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

আমিনুর রহমানের আইনজীবী মোরসালিন ইসলাম জানান, তারা তার জামিনের আবেদন করেছিলেন। তবে কিছু ত্রুটি থাকায় আদালত তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে নীলফামারী পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটককৃত চেয়ারম্যানকে আদালতে মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সন্ত্রাসবিরোধী   মামলা   নীলফামারী   লক্ষ্মীচাপ   ইউপি   চেয়ারম্যান   কারাগার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close