রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● রিয়াদ বিমানবন্দর বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত বন্ধ ঘোষণা       ● বিএনপির সংসদীয় দলের বৈঠক ডাকলেন তারেক রহমান      ● রিয়াদে হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা      ● আইপিইউতে বাংলাদেশ নিয়ে ভুল ধারণা কেটেছে : স্পিকার      ● বিক্ষোভে টলছে মোদির গদি      ● রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯      ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ২
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় ১০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

শনিবার (১০ অক্টোবর) রাতে ঘুমধুম বিওপি এবং রোববার (১১ অক্টোবর) ভোরে বাইশফাঁড়ী বিওপির টহলদল পৃথক অভিযান চালিয়ে এ সব ইয়াবা জব্দ করে। 

আটক দুজন হলেন মো. ইসলাম (২৫) ও মো. মুজিবুল্লাহ (২৩)। তারা উভয়েই এফডিএমএন ক্যাম্প-৮’-র  বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি আভিযানিক টহলদল সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মো. ইসলাম ও মো. মুজিবুল্লাহকে আটক করা হয়। আটক ইসলাম এফডিএমএন ক্যাম্প-৮-এর ব্লক বি/৮১-এর বাসিন্দা। তার বাবার নাম মো. হোসেন। অন্যদিকে মুজিবুল্লাহ একই ক্যাম্পের ব্লক বি/৭৪-এর বাসিন্দা। তার বাবার নাম মো. জলিল।

অন্যদিকে রোববার ভোর ৪টার দিকে বাইশফাঁড়ী বিওপির বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩৫ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় আরও ১ লাখ ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম জানান, আটক দুই আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা ইয়াবার ঘটনায় মামলা দায়ের করে তা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নাইক্ষ্যংছড়ি   সীমান্ত   ইয়াবা   জব্দ   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close