শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানা ছুটির ঘোষণা      ● রাজশাহী বোর্ডে এইচএসসিতে ফলাফল বিপর্যয়      ● হাম উপসর্গে আরও একজনের মৃত্যু, মোট প্রাণহানি ১২৫২      ● এইচএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল      ● এইচএসসি পরীক্ষা : ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী      ● পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ বেশি ছেলেদের      ● মিরপুর-১০-এ ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ      
দেশজুড়ে
বাইচে দুই নে‌ৗকার মা‌ঝি-মাল্লা‌দের সংর্ঘষে নে‌ৗকা ডু‌বি, আহত ২০
রাজবাড়ী প্রতি‌নি‌ধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১:৪৫ পিএম আপডেট: ১১.১০.২০২৬ ১:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর পদ্মা নদী‌তে তিন দিনব‌্যাপী নে‌ৗকা বাইচ প্রতি‌যো‌গিতার শেষ দিন ফাইনাল টা‌নে দুই নে‌ৗকার বাইছার (মা‌ঝি-মাল্লা) ম‌ধ্যে সংর্ঘষের ঘটনা ঘ‌টে‌ছে। এ সময় নিউ জনতার সংগ্রাম নে‌ৗকার প্রায় ৮০ জন মা‌ঝি-মাল্লা বহনকারী নিউ শা‌রির‌ভিটা নে‌ৗকাটি পদ্মা নদী‌তে ডু‌বে যায় এবং এ হামলায় কমি‌টি সদস‌্যসহ নিউ শারির‌ভিটা নে‌ৗকার অন্তত ২০ জন আহত হয়েছে। 

শ‌নিবার (১০ অ‌ক্টোবর) সন্ধ‌্যা সা‌ড়ে ৬টার দি‌কে লাল‌গোলা নামক স্থা‌নের পদ্মা নদী‌তে এ ঘটনা ঘ‌টে।

এ সময় প্রতি‌যো‌গিতার নে‌ৗকার পেছ‌নে থাকা দৌলত‌দিয়া নৌপু‌লিশ সহ অন‌্যান‌্য ট্রলারের সহায়তার প্রতি‌যো‌গি‌দের উদ্ধার ক‌রে জেলা পু‌লিশ, ফায়ার সা‌র্ভিসসহ বি‌ভিন্ন মাধ‌্যমে তা‌দের রাজবাড়ী সদর হাসপাতা‌লে পাঠা‌নো হয়। রাত সা‌ড়ে ৮টা পর্যন্ত আহত অবস্থায় হাসপাতা‌লে লতিফ সরদার, সুজাত, মাসুদ শেখ, রাকিব শেখ, রওশন মোল্লা, শাহিন শেখ, সাদ্দাম শেখ, ইসরাইল, আলাউদ্দিনসহ ১৪ জনকে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে ১২ জন নিউ শা‌রির‌ভিটা নে‌ৗকার।

আয়োজক কমি‌টির সদস‌্য মো. গোলাম মোস্তফার দা‌বি, ফাইনাল টানের শে‌ষ পর্যায়ে পেছ‌নে প‌ড়ে ইচ্ছাকৃতভা‌বে নিউ জনতার সংগ্রাম নে‌ৗকার লোকজন নিউ শা‌রির‌ভিটা নে‌ৗকার ‌লোকজ‌নের উপর হামলা ক‌রে‌ছে। এ সময় নিউ শা‌রির‌ভিটা নে‌ৗকাটি ডু‌বে যায়। এ ঘটনায় ক‌মি‌টির ৪ জনসহ ১৭ জন আহত হ‌য়েছে। আহত‌দের চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে এবং ক‌মি‌টি তা‌দের খোঁজ খবর রাখ‌ছে। এখন পর্যন্ত কেউ নি‌খোঁজ নাই। পুরস্কার বিতরণী স্থ‌গিত রাখা হ‌য়ে‌ছে।

নিউ শা‌রির‌ভিটা নে‌ৗকার দল‌নেতা তৈয়ব আলী তপ‌নের দা‌বি, ফাইনাল টা‌নে পেছ‌নে প‌রে শেষ পর্যায় গি‌য়ে নিউ জনতার সংগ্রা‌ম চা‌পি‌য়ে দি‌য়ে তা‌দের উপর ল‌গি বৈঠা দি‌য়ে হামলা ক‌রে নৌকা ডু‌বি‌য়ে দেয়। এতে তা‌দের অ‌নেক বাইছা আহত হ‌য়ে‌ছে, এরম‌ধ্যে ১২ জন‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে । কারও মাথা ফে‌টে‌ছে, কারও হাত ভেঙে‌ছে, কারও পা ভেঙে‌ছে। একজন সম্ভাবত নি‌খোঁজ আছে, সবাই এক জায়গা হ‌লে শিউর হ‌তে পার‌বো। এ নৌকা‌টি তৈ‌রি কর‌তে প্রায় ১৩ লাখ টাকা খরচ হ‌য়ে‌ছে।

দৌলত‌দিয়া নে‌ৗপু‌লিশ ফাঁ‌ড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, ঘটনার সময় তারা পা‌শেই ছি‌লেন। ফ‌লে ঘটনার ঘটার সঙ্গে তারাসহ পা‌শে থাকা অন‌্যান‌্য নৌকা দ্রুত সবাইকে উদ্ধার ক‌রছে। নি‌খোঁজের কোনো তথ‌্য তা‌দের কা‌ছে নাই।

এর আগে বৃহস্প‌তিবার (৮ অ‌ক্টোবর) বি‌কালে গ্রাম বাংলার ঐতিহ‌্য ও সংস্কৃ‌তি ফি‌রি‌য়ে আনা এবং মাদক থে‌কে যুব সমাজ‌কে দু‌রে রাখ‌তে রাজবাড়ীর গোদার বাজার সংলগ্ন পদ্মা নদীতে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে এ প্রতি‌যো‌গিতার উদ্বোধন ক‌রেন সংস্কৃ‌তি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   বাইচ   নে‌ৗকা   মা‌ঝি-মাল্লা‌   সংর্ঘষ   ডু‌বি   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close