রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশে এআই ডেটা সেন্টার ও দ্বিতীয় কাফকো স্থাপনে আগ্রহী মারুবেনি      ● রিয়াদ বিমানবন্দর বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত বন্ধ ঘোষণা       ● বিএনপির সংসদীয় দলের বৈঠক ডাকলেন তারেক রহমান      ● রিয়াদে হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা      ● আইপিইউতে বাংলাদেশ নিয়ে ভুল ধারণা কেটেছে : স্পিকার      ● বিক্ষোভে টলছে মোদির গদি      ● রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯      
দেশজুড়ে
দৃষ্টিপ্রতিবন্ধীদের হাডুডু প্রতিযোগিতা, আনন্দে ভাসল পুরো এলাকা
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

​বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। সাধারণত শারীরিক শক্তি ও কৌশলের এ খেলায় দেশের বিভিন্ন প্রান্তের পুরুষ ও নারীদের অংশ নিতে দেখা যায়। তবে এবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় দেখা গেছে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ। শক্তির এ ঝুঁকিপূর্ণ খেলায় অংশ নিয়েছেন একদল দৃষ্টিপ্রতিবন্ধী পুরুষ।
  
​শনিবার (১০ অক্টোবর) বিকালে স্থানীয়দের উদ্যোগে উপজেলার পাইস্কা ইউনিয়নের কুরশি পল্টনপার মোড়ে এ ব্যতিক্রমী হাডুডু খেলার আয়োজন করা হয়।
  
​দৃষ্টিপ্রতিবন্ধীদের এ খেলার খবর ছড়িয়ে পড়লে তা উপভোগ করতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজারো উৎসুক জনতা মাঠে ভিড় জমান। চমৎকার এ খেলা ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দর্শনার্থীদের করতালি, আনন্দ-উচ্ছ্বাস ও হাসিঠাট্টার মধ্য দিয়ে প্রতিযোগিতাটি শেষ হয়। খেলা শেষে অংশগ্রহণকারী সকল দৃষ্টিপ্রতিবন্ধী খেলোয়াড়দের হাতে নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।
  
​অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পাইস্কা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।
  
​স্থানীয়রা জানান, শারীরিক সীমাবদ্ধতাকে পেছনে ফেলে দৃষ্টিপ্রতিবন্ধীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবাইকে যেমন আনন্দ দিয়েছে, তেমনি তাদের জন্য একটি সামাজিক অনুপ্রেরণাও জুগিয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ধনবাড়ী   দৃষ্টিপ্রতিবন্ধী   হাডুডু   প্রতিযোগিতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close