রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিমানের ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইট স্থগিত      ● চাঁদা না দেওয়ায় বন্ধ বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল      ● ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : স্বাস্থ্যমন্ত্রী      ● বাংলাদেশে এআই ডেটা সেন্টার ও দ্বিতীয় কাফকো স্থাপনে আগ্রহী মারুবেনি      ● রিয়াদ বিমানবন্দর বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত বন্ধ ঘোষণা       ● বিএনপির সংসদীয় দলের বৈঠক ডাকলেন তারেক রহমান      ● রিয়াদে হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা      
দেশজুড়ে
মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমানের
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৫:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার তিন নম্বর আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. বজলুর রহমানের সমর্থনে বিপুল উৎসাহ-উদ্দীপনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সন্ধায় ইউনিয়নের ঝামুটপুর গ্রামের এনামুল মোল্লার চাতালে ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। 

সভায় ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। 

গোলজার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বজলুর রহমান। 

আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আহম্মেদাবাদ ইউনিয়নের ওয়ার্ড সদস্য কাজী হাসান, কালাই উপজেলার বিআরডিপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বেলাল, চাতাল ব্যাবসায়ী সাইফুল ইসলাম মন্ডল, বিএনপির নেতা সাখাওয়াত হোসেন, ব্যবসায়ী মনোয়ার হোসেন, ছাত্রনেতা রায়হান উদ্দিন প্রমুখ।

সভায় বজলুর রহমান বলেন, ‘জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে আহম্মেদাবাদকে মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। পাশাপাশি এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক উন্নয়নসহ মানুষের দৈনন্দিন সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করবো। অবহেলিত মানুষের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখব। যে কোন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।’

সভায় জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য, খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি   চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close