রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      ● বিমানের ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইট স্থগিত      ● চাঁদা না দেওয়ায় বন্ধ বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল      ● ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : স্বাস্থ্যমন্ত্রী      ● বাংলাদেশে এআই ডেটা সেন্টার ও দ্বিতীয় কাফকো স্থাপনে আগ্রহী মারুবেনি      
দেশজুড়ে
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় জরিমানা, একটির কিলন ধ্বংস
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলায় প্রয়োজনীয় ও বৈধ কাগজপত্র না থাকায় দুইটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটা বন্ধে নিয়মতান্ত্রিক কার্যক্রমের অংশ হিসেবেই এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই কাউন্সিল এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার। 

অভিযানে ইটভাটা দুইটিকে মোট দেড় লাখ টাকা জরিমানা করার পাশাপাশি একটি ভাটায় আগুন দেওয়ার স্থান বা ‘কিলন’ এবং উৎপাদনকৃত কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। 

অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকাসহ বিভিন্ন অভিযোগে সোমভাগ ইউনিয়নের কাউন্সিল এলাকায় অবস্থিত ‘মা ব্রিকস’ নামের ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং এর কিলন সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়। এছাড়া একই এলাকার ‘হালাল ব্রিকস’ নামের অপর একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

মো. ফাহিম শাহরিয়ার বলেন, “পরিবেশ দূষণকারী এবং কোনো প্রকার বৈধ অনুমতি বা কাগজপত্র ছাড়া পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এই ধারাবাহিক অভিযান চালানো হয়েছে। দুইটি ইটভাটাকে আইন অনুযায়ী দেড় লাখ টাকা জরিমানা ও একটির কিলন ভেঙে দেওয়া হয়েছে।” 

পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় ধামরাইয়ের সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ধামরাইয়ে অবৈধ ইটভাটায় জরিমানা   কিলন ধ্বংস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close