শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী      ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      ● রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, চারজন নিহত      ● হুতিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৭০      
দেশজুড়ে
কেশবপুরে মামার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৮:২৪ পিএম
সাজিদ হোসেন

সাজিদ হোসেন

যশোরের কেশবপুর উপজেলায় মামার বাড়ি বেড়াতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে সাজিদ হোসেন (২) নামে শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

সাজিদ হোসেন উপজেলার মির্জানগর গ্রামের হাসানের ছেলে। তার বাবা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সে ছিলো পরিবারের একমাত্র ।

পরিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ অক্টোবর) সাজিদ হোসেন তার মায়ের সঙ্গে মামার বাড়ি বিষ্ণুপুর গ্রামে বেড়াতে যায়। রোববার সকালে মা তাকে ভাত খাওয়াচ্ছিলেন। খাওয়া শেষে কিছু ভাত বাকি থাকলে শিশুটি তা খাওয়ার সময় হঠাৎ সবার চোখের আড়ালে চলে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কেশবপুরে মামার বাড়ি   বেড়াতে যাওয়া   পুকুরে ডুবে শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close