রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      ● বিমানের ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইট স্থগিত      ● চাঁদা না দেওয়ায় বন্ধ বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল      ● ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
সৈয়দপুরে বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৮:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও বাধা দিতে গেলে বিদ্যালয়ের দপ্তরিকে মারধরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১১ অক্টোবর) সকালে সেয়দপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রুখসানা প্রধান, সৈয়দপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. আবু সরকার, অর্থ বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির মন্ডল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জানান, শুক্রবার (৯ অক্টোবর) এলাকার কিছু চিহ্নিত দুস্কৃতিকারী তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য ছুটির দিনে প্রতিষ্ঠানটির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেছে। আর এ কাজে বাধা দিতে গেলে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী মো. গোলাম রাব্বানীকে বেদম মারধর করে আহত করে। বর্তমানে তিনি গুরুত্বর অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বক্তারা বলেন, ‘একটি সরকারি বিদ্যালয়ে এ ধরনের একটি সন্ত্রাসী ও ন্যক্কারজনক কর্মকাণ্ড কোনোভাবে মেনে নেওয়া যায় না। আর এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শারেজাহান পারভীন দুষ্কৃতিকারীদের নাম উল্লেখ করে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগও দিয়েছেন। কিন্তু পুলিশ আসামিদের গ্রেপ্তার কিংবা আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি অদ্যাবধি। এতে করে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা চরম আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সৈয়দপুরে বিদ্যালয়ের সীমানা প্রাচীর   ভেঙ্গে ফেলা   দপ্তরিকে লাঞ্চিত   প্রতিবাদে মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close