সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      
দেশজুড়ে
চাকু হাতে টিকটক, বগুড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ায় হাতে বার্মিজ চাকু নিয়ে টিকটক ভিডিও এবং পিস্তলের ছবি ফেসবুকে পোস্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১২ অক্টোবর) ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার দুজন হলেন এরিন আহম্মেদ সুইট (১৯) ও তার সহযোগী মিরাজুল ইসলাম (১৯)। তারা শাজাহানপুর উপজেলার ফুলকোর্ট মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।

এর আগে, রোববার রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় সুইটের হেফাজত থেকে একটি বার্মিজ চাকু ও মটরসাইকেল জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, কয়েক দিন আগে গ্রামের একটি সড়কের সেতুর রেলিংয়ে বসে হাতে বার্মিজ চাকু নিয়ে টিকটক ভিডিও তৈরি করেন সুইট। পরে সেটি নিজের ফেসবুক আইডিতে আপলোড করেন। এ ছাড়া পিস্তলের ছবি ব্যবহার করে একটি ভিডিও পোস্ট করেন তিনি। এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

এ ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন সুইট। রোববার সন্ধ্যার পর তিনি বাড়িতে ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় সুইট তার সহযোগীকে নিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। এঘটনায় ডিবির এসআই ফজলুল হক বাদী হয়ে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।

ডিবির ইনচার্জ জানান, অনুসন্ধান করে দেখা গেছে পিস্তলের ছবিটি অনলাইন থেকে সংগ্রহ করে ফেসবুকে পোস্ট করা হয়েছিল।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close