শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
দেশজুড়ে
তাহিরপুরে দুর্গাপূজা উদযাপনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

তাহিরপুর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হয়।

তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুশংকর পালের সঞ্চালনায় ও  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদের সভাপতিত্বে বক্তব্যদেন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দেবেশ তালুকদার, সাধারণ সম্পাদক রিংকু রায়, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া, সমিরণ রায়, কৃপেশ তালুকদার, সাংবাদিক রোকন উদ্দিন, সুর্যেরগাও পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ রায়, তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল, সদস্যসচিব আসাদুজ্জামান মুন্না প্রমুখ।
 
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যেরও প্রতীক। তাহিরপুরে সব ধর্মের মানুষের মধ্যে দীর্ঘদিনের সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ফারুক আহমেদ বলেন, ‘আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে তাহিরপুর থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পূজাকে কেন্দ্র করে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে পুলিশ সজাগ থাকবে।’

তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র  সবার’—এ চেতনায় সবাইকে সম্প্রীতি বজায় রাখতে হবে। কোনো ধরনের গুজব, উসকানি কিংবা অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানাই।’

সভায় পূজা উদ্‌যাপন কমিটির নেতারা তাদের বিভিন্ন সমস্যা ও নিরাপত্তাসংক্রান্ত বিষয় তুলে ধরেন। এ সব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন, পুলিশ, পূজা উদ্‌যাপন কমিটি ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতায় তাহিরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে উদ্‌যাপিত হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  তাহিরপুর   দুর্গাপূজা   উদযাপন   আইনশৃঙ্খলা   বিষয়ক   মতবিনিময়   সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close