সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      
দেশজুড়ে
ঘাসের ডগার শিশির জানান দিচ্ছে শীতের আগমনী
​মাগুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আশ্বিন মাসের শেষ পর্যায়ে এসে প্রকৃতিতে লেগেছে এক নতুন পরিবর্তনের ছোঁয়া। সবুজ ঘাসের ডগায় জমে থাকা মুক্তাদানা সম শিশিরবিন্দু আর ভোরের হিমেল হাওয়া স্পষ্ট বার্তা জানিয়ে দিচ্ছে—দরজায় কড়া নাড়ছে শীত।

​সরেজমিনে দেখা যায়, বিকাল গড়াতেই প্রকৃতিতে ধীরে ধীরে নামতে শুরু করে হালকা কুয়াশা। সন্ধ্যা হতে না হতেই চারপাশ ধোঁয়ার মতো ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়। গভীর রাতে প্রকৃতির এ রূপ আরও গাঢ় হয়, আর ভোরের আলো ফুটতেই সবুজ ঘাসের ডগায় উঁকি দেয় শিশিরবিন্দু। সকালের প্রথম রোদ যখন সেই শিশিরে পড়ে, তখন তা মুক্তার মতো ঝিকমিক করে ওঠে।

​পাশাপাশি উত্তরের হিমেল হাওয়ায় বাড়তে শুরু করেছে রাতের ঠান্ডা। দিনে রোদের উত্তাপ কিছুটা থাকলেও রাত ও ভোরের হিম ভাব গ্রামীণ জীবনে এনে দিয়েছে এক প্রশান্তিময় আমেজ। ষড়ঋতুর বাংলাদেশে আশ্বিনের বিদায়লগ্নে এ রূপই যেন শীতের আগাম নিমন্ত্রণ জানিয়ে যায় প্রকৃতিপ্রেমীদের।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ঘাস   শিশির   শীত   আগমন   মাগুরা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close