সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      
দেশজুড়ে
মাদারীপুরে আসামি গ্রেপ্তারের জেরে হামলা, কুপিয়ে জখম এক
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরে একাধিক মামলার পলাতক আসামি আল আমিন চৌকিদার গ্রেপ্তার হওয়ার জেরে সেলিম বেপারি নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শহরের শকুনি লেকপাড়ে লেকভিউ রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। আহত সেলিম বেপারিকে প্রথমে মাদারীপুরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহরের লক্ষ্মীগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আক্তার হাওলাদার ও লাভলু হাওলাদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুটি হত্যাকাণ্ড ছাড়াও হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় লাভলু হাওলাদারের অনুসারী এবং একাধিক মামলার পলাতক আসামি আল আমিন চৌকিদারকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় সূত্রের দাবি, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের সদস্যরা শকুনি লেকপাড়ে একা পেয়ে আক্তার হাওলাদারের অনুসারী সেলিম বেপারির ওপর হামলা চালান। এ সময় তাঁকে কুপিয়ে জখম করে হামলাকারীরা পালিয়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ করছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  আসামি গ্রেপ্তারের জেরে হামলা   কিশোর গ্যাং  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close