সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
‘ভিডব্লিউবি’ কার্ডে টাকা নেওয়ায় সচিবকে কারণ দর্শানোর নোটিশ
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:২৮ পিএম
ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) খলিলুর রহমান। ছবি : প্রতিনিধি

ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) খলিলুর রহমান। ছবি : প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির কার্ড বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে আদায়ের অভিযোগে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী অফিসার অতীশ সরকার স্বাক্ষরিত নোটিশে তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, ছোটবগী ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণের সময় উপকারভোগীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) খলিলুর রহমানের বিরুদ্ধে জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের কাছ থেকে অর্থ আদায়কে বেআইনি, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি কর্মচারীদের আচরণবিধির লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে স্থানীয় প্রশাসন ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-’র সংশ্লিষ্ট বিধি অনুযায়ী কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, গত ৮ অক্টোবর ছোটবগী ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়ার অভিযোগ ওঠে সচিব খলিলুর রহমানের বিরুদ্ধে। তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে জানান, নতুন কার্ডের জন্য টাকা নেওয়ার কথা বলা হয়েছিলো এবং দু-একজনের কাছ থেকে টাকা নেওয়াও হয়েছিল। পরে চেয়ারম্যানের নির্দেশে সেই টাকা ফেরত দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) খলিলুর রহমান জানান, শোকজ নোটিশ পেয়েছি। সময় মত জবাব দিবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার জানান, অভিযোগের বিষয়ে সচিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তার জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ভিডব্লিউবি   কার্ড   সচিব   নোটিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close