সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড শুমারির প্রথম ধাপের প্রশিক্ষণ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:১৮ পিএম আপডেট: ১২.১০.২০২৬ ৫:১৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নারীর ক্ষমতায়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শুরু হয়েছে ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ কর্মসূচির মাঠপর্যায়ের প্রস্তুতি। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে কর্মসূচির সার্বিক অগ্রগতি ও কৌশলগত বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান জানান, গত ১০ ও ১১ অক্টোবর উপজেলার আশীদ্রোন, কালাপুর ও সিন্দুরখানসহ বিভিন্ন ইউনিয়নের মনোনীত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়। পর্যায়ক্রমে অন্যান্য ধাপের প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীগণ মাঠপর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে নিখুঁতভাবে তথ্য সংগ্রহ ও মনিটরিংয়ের মূল দায়িত্ব পালন করবেন।

প্রশিক্ষণ গ্রহণকারী সুপারভাইজারদের মধ্যে রয়েছেন এম এ করিম (আশীদ্রোন), সাদিকুর রহমান (কালাপুর) ও আব্দুল গফুর (সিন্দুরখান)। এ ছাড়া তথ্য সংগ্রহকারী হিসেবে প্রশিক্ষণ নেন শ্রাবণী দাশ, ফাতেমা বেগম, মো. আল আমিন, মো. আফজাল মিয়া, রাফিয়ান আহমেদ, ফারজানা বেগম, মোছা. ফারজানা স্বর্ণা, প্রীতি নুনিয়া, রুমি আক্তার, মো. কামরুল হাসান তালুকদার, শাফিয়া আক্তার কলি ও মো. সুমন মিয়া।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ডিসেম্বর ২০২৬-’র মধ্যে দেশজুড়ে প্রায় ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগৃহীত ও ডিজিটাল ডাটাবেজে আপডেট করা হবে। সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিনির্ভর এ কার্ডে ডুয়েল চিপ, কিউআর কোড ও এনএফসি সুবিধা থাকছে; যার মাধ্যমে সুবিধাবাদীরা যেকোনো ব্যাংকের এটিএম বুথ, পিওএস মেশিন কিংবা এমএফএস (মোবাইল ব্যাংকিং) সেবার মাধ্যমে অনায়াসে ভাতার টাকা তুলতে পারবেন।

২০২৬-২৭ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে এ কর্মসূচির আওতায় মোট ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৩০০ কোটি টাকা সরাসরি ভাতা হিসেবে বিতরণ করা হবে। চলতি অর্থবছরেই দেশের প্রায় ৪০ লাখ নারী পরিবার প্রধানকে এ সরাসরি ভাতার আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   ফ্যামিলি কার্ড   শুমারি   প্রশিক্ষণ   সম্পন্ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close