সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      
দেশজুড়ে
সৈয়দপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ২৫০ জন
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:৩৫ পিএম আপডেট: ১২.১০.২০২৬ ৫:৩৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় লায়ন্স ক্লাব অব সানফ্লাওয়ারের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১২ অক্টোবর) সকাল থেকে উপজেলার লক্ষণপুর স্কুল এণ্ড কলেজ মিলনায়তনে মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে মরিয়ম চক্ষু হাসপাতাল সৈয়দপুরের জেষ্ঠ্য চিকিৎসা কর্মকর্তা ডা. মুরাদ-বিন হাফিজ (সৈকত) চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় ২৫০ জন চক্ষু রোগীর চিকিৎসা প্রদান ও ৫০ জনকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশের (জেলা ৩১৫ এ ২) অক্টোবর সেবা পক্ষ ২০২৬ উপলক্ষে আয়োজিত ক্যাম্পে  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষণপুর স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ এপেক্সিয়ান মো. রেজাউল করিম রেজা। 

ক্যাম্পে বক্তব্য দেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশের (জেলা ৩১৫ এ ২) রিজিয়ন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার, মিডিয়া এণ্ড কমিউনিকেশন) সাংবাদিক লায়ন মো. আমিনুল হক, রিজিয়ন চেয়ারপার্সন (ক্লাব) ও সৈয়দপুর সরকারি কলেজের প্রভাষক কহিনুর বেগম, ডিস্ট্রিক্ট কো-চেয়ারপার্সন ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের ট্রেজারার নীলফামারী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক লায়ন মো. আনিছুর রহমান, রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) ও সানফ্লাওয়ার স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন মো. রেজাউল হক প্রমুখ।

আয়োজকরা জানান, ওই ক্যাম্পে ২৫০ জন চক্ষু রোগীর চোখ পরীক্ষা-নিরীক্ষা শেষে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এ ছাড়া ৫০ জনের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। মঙ্গলবার থেকে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় সৈয়দপুরে মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সৈয়দপুর   বিনামূল্যে   চক্ষু   চিকিৎসা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close