সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      
দেশজুড়ে
লোহাগাড়ায় পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৮:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে উপজেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১২ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ বিন আখন্দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহেদুল ইসলাম মিয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম এবং জেলা আনসার ব্যাটালিয়ন কমান্ডার শেফাউল হোসেন।

সভায় বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির আসাদুল্লাহ ইসলামাবাদী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আ ন ম নোমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরী ও ফৌজুল কবির ফজলু, এনসিপির প্রতিনিধি জহির উদ্দিন, লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এরশাদ আলম, দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন কান্তি নাথ এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রিটন বিশ্বাস।

সভায় আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল, এটিএম জাহেদ চৌধুরী, ক্রীড়া সংস্থার সদস্য এসএম আবু সাঈদ চৌধুরী (টিটু), যুবদল নেতা রাশেদুল হক ও মুসলিম উদ্দিন, ছাত্রদল নেতা শহিদুল ইসলাম (শহিদ), সায়েমুল ইসলাম সিয়াম ও সাকিব আল হাসান প্রমুখ।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক ও আনসার ব্যাটালিয়ন কমান্ডারসহ অতিথিরা সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত দুটি এতিমখানায় ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। পরে তারা উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত সুইমিংপুলের শুভ উদ্বোধন করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  লোহাগাড়া   পূজা   উদযাপন   পরিষদ   মতবিনিময়   সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close