মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      
খেলাধুলা
রবি বোলার হান্টে ঘণ্টায় ১৩৮ কিমি গতিতে বল করে আলোচনায় আবিদ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৯:৩৯ পিএম
আবিদ

আবিদ

রবি বোলার হান্ট ২০২৬’-এর ঢাকা বিভাগীয় পর্বে ঘণ্টায় সর্বোচ্চ ১৩৮ কিলোমিটার গতিতে বল করে আলোচনায় এসেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের তরুণ পেসার আবিদ। তার এই গতি স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

১৭ বছর বয়সী আবিদ ঢাকা বিভাগের ট্রায়ালে প্রায় ৫-৬ হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত সেরা ২২ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন। মিরপুর একাডেমি মাঠে অনুষ্ঠিত বিভাগীয় পর্বে তার বোলিংয়ের গতি ও অ্যাকশন বিচারক ও কোচদের দৃষ্টি আকর্ষণ করে।

রবি বোলার হান্ট ২০২৬’-এর ঢাকা বিভাগীয় পর্বে তার এই কৃতিত্বের খবর সোমবার (১২ অক্টোবর) সংবাদমাধ্যমে প্রকাশিত ও আলোচিত হয়। ট্রায়ালের মূল কার্যক্রম ও বোলিংয়ের গতি পরিমাপের প্রক্রিয়া ১১ ও ১২ অক্টোবরের মধ্যে সম্পন্ন হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে।

তরুণ এই পেসারের এমন অর্জনে আনন্দিত তার এলাকার মানুষ ও ক্রিকেটপ্রেমীরা। সংশ্লিষ্টরা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে আরও ভালো করার জন্য আবিদের পাশে থাকতে এবং তার জন্য দোয়া করতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রবি বোলার হান্ট   আবিদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close