বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● হাম উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি       ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      
আন্তর্জাতিক
বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে ভারতের তরুণরা: নেহা বোরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:০৬ পিএম আপডেট: ১৪.১০.২০২৬ ৪:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রগতিশীল ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ও সাধারণ সম্মেলনকে কেন্দ্র করে শুভেচ্ছা ও সংহতি জানিয়েছেন ভারতের প্রগতিশীল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর সর্বভারতীয় সভাপতি নেহা বোরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সংগঠনটির ফেসবুক পেজে তার ভিডিও বার্তাটি প্রকাশ করা হয়।

বার্তায় নেহা বোরা বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন ভারতের তরুণ প্রজন্মকেও অনুপ্রাণিত করেছে। বাংলাদেশে শুরু হওয়া আন্দোলন থেকে শিক্ষা নিয়েই ভারতে চলমান জেন-জি আন্দোলন এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

নেহা বোরা বলেন, “বাংলাদেশের তরুণদের আন্দোলন ও তাদের অভিজ্ঞতা ভারতের তরুণ সমাজকে পথ দেখিয়েছে। এ জন্য বাংলাদেশের আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ভারতের তরুণদের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্যও তারা কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল, তার অন্যতম লক্ষ্য ছিল গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনা। ভারতে বর্তমানে চলমান বিক্ষোভের লক্ষ্যও একই ধরনের অধিকার প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত।”

ভিডিও বার্তায় আইসার এই নেত্রী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, “বাংলাদেশের আন্দোলন থেকে তারা অনুপ্রেরণা পেয়েছেন এবং সেখান থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে।” দুই দেশের প্রগতিশীল ছাত্রসমাজ একসঙ্গে কাজ করলে একটি সুন্দর ও সম্ভাবনাময় দক্ষিণ এশিয়া গড়ে তোলা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ভারত আন্দোলন   নেহা বোরা   বাংলাদেশ   
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close