বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● হাম উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি       ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজধানী
বেসিস সংস্কার পরিষদের আহ্বায়ক রনি ও সদস্যসচিব নাদিম হৃদয়
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বেসিস সংস্কার পরিষদের ১১ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রোকমুনুর জামান রনিকে আহ্বায়ক এবং নাদিম ভূঁইয়া হৃদয়কে সদস্যসচিব করা হয়েছে। একই সঙ্গে সাত সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় বেসিস সংস্কার পরিষদের প্রতিষ্ঠাতা সদস্যদের বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

সভায় বেসিস-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা, ভবিষ্যৎ করণীয় নির্ধারণ এবং সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। আগের কমিটির দুই বছর মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হলে উপস্থিত সদস্যরা তাতে সম্মতি দেন।

সাবেক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মজিদ (নাদিম মজিদ) সভায় সভাপতিত্ব করেন। ব্যক্তিগত কারণে সদস্যসচিব মনিরুজ্জামান উপস্থিত না থাকায় সভা পরিচালনা করেন বেসিস সংস্কার পরিষদের সদস্য রোওশান কামাল জেমস।

নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেরদৌস আলম ইপন ও মো. আবু তাহের। যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মো. রাশেদুল ইসলামকে। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো. জসীম উদ্দিন, কেএইচ সামসুজ্জামান লেমন, হাসিবুর রহমান শাফিন, জোবায়েরের রিয়াল ও মো. আলাউদ্দিন।

অন্যদিকে, সাত সদস্যের উপদেষ্টা পরিষদে মনোনীত হয়েছেন মিজানুর রহমান মিজান, মো. রোওশান কামাল জেমস, ফৌজিয়া নিগার সুলতানা, মোহাম্মদ সামিউল ইসলাম, বেলাল আহমেদ, নাজমুস শাহাদাত এবং মোহাম্মদ আব্দুল মজিদ (নাদিম মজিদ)।

সভায় বেসিস সংস্কার পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ করার লক্ষ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বেসিস   সংস্কার পরিষদ   আহ্বায়ক   সদস্যসচিব  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close