বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      
দেশজুড়ে
বন্দীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করার নির্দেশ ডিসি সোহানার
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:৩৩ পিএম আপডেট: ১৫.১০.২০২৬ ৮:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা কারাগারের সার্বিক কার্যক্রম, নিরাপত্তাব্যবস্থা ও বন্দীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। এ সময় বন্দীদের মৌলিক অধিকার সংরক্ষণ, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং তাদের সঙ্গে মানবিক আচরণ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা কারাগার পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের নিরাপত্তাব্যবস্থা, বন্দীদের আবাসন, খাদ্য সরবরাহ, চিকিৎসাসেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি বন্দীদের জন্য নির্ধারিত সুযোগ-সুবিধা যথাযথভাবে নিশ্চিত করা হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বন্দীদের জীবনযাপনের পরিবেশ, স্বাস্থ্য সুরক্ষা ও প্রয়োজনীয় সেবার মান সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। বন্দীদের জন্য মানসম্মত খাবার, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তিনি বলেন, ‘কারাগারের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বন্দীদের মৌলিক অধিকার ও মানবিক মর্যাদা রক্ষা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ 

কারাগারে দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

জেলা প্রশাসক কারাগারের সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখার পাশাপাশি বন্দীদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার নির্দেশনা দেন। একই সঙ্গে কারাগারের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখা এবং বন্দীদের প্রতি মানবিক আচরণ বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সচেতন থাকার আহ্বান জানান।

পরিদর্শনের সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ ও কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বন্দী   মানবিক   আচরণ   নির্দেশ   ডিসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close