বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল      ● নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ রাজধানীতে গ্রেপ্তার ৪৯৭ জন      ● ইলিয়াস আলী-সালাহউদ্দিনসহ গুমের ঘটনায় তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬      ● গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ      ● গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ      
দেশজুড়ে
বিজিবি-পুলিশের অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার, আটক ১
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:১৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পৃথক অভিযানে ৩ কোটি ৯০ লাখ টাকা সমমূল্যের ১ লাখ ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এবং নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের পৃথক অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাইশফাঁড়ী বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩৫ থেকে প্রায় ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উখিয়া টিএনটি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। 

একই দিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ঘুমধুম বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। দুটি অভিযানে উদ্ধার করা ৭০ হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মালিকবিহীন উদ্ধার করা ইয়াবার বিষয়ে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

অন্যদিকে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি থানাধীন পুরাতন বাসস্টেশনের সামনের সড়কে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় মো. নুরুল আজিম (২০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোরারকাছা এলাকার মুক্তার আহমেদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে নুরুল আজিমের হেফাজতে থাকা একটি ব্যাটারিচালিত টমটমের পেছনের অংশে বিশেষ কৌশলে ঢালাই করে তৈরি করা গোপন চেম্বারে লুকিয়ে রাখা ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে ইয়াবা পরিবহনে ব্যবহৃত টমটমটি জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, ‘মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ও পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close