শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবান সদর হাসপাতালের সড়ক সংস্কার উদ্বোধন
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:২৪ এএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

দীর্ঘদিনের ভোগান্তী থেকে জনগণকে সাময়িকভাবে স্বস্তি দিতে অবশেষে বান্দরবান সদর হাসপাতাল সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান সদর হাসপাতাল সড়ক পরিদর্শন করেন এবং জনগণের ভোগান্তী লাঘবে কিছুটা স্বস্তির লক্ষ্যে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন।

এ সময় তিনি হাসপাতাল সড়কে চলাচলরত যাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করে জানান, দ্রুত সময়ে এই সড়ক পূর্ণাঙ্গ মেরামতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে।

পৌর প্রশাসক এস এম মনজুরুল হক জানান, বন্যা ও অতিবৃষ্টিসহ নানা কারণে বান্দরবানের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল সড়কটি ভেঙ্গে যাওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছে গিয়েছে আর এমন সংবাদ পাওয়ার পরপরই পার্বত্যমন্ত্রী সাচিং প্রু এমপি এই সড়ক সংস্কারে কিছু অর্থ বরাদ্ধের পরপরই সড়কটি সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে বান্দরবান পৌরসভা।

পৌরসভার প্রধান নির্বাহী মো. লুৎফর রহমান, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা করুণা বড়ুয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী আরমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, সদর থানার ওসি মো. মাসুদ পারভেজসহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বান্দরবানের চৌধুরী মার্কেট থেকে শুরু করে বান্দরবান সরকারি কলেজ, ফায়ার সার্ভিস, জেলা কারাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে যেতে হয় বান্দরবান সদর হাসপাতাল, আর দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পৌরসভার সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close