শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
দেশজুড়ে
বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১:২৩ পিএম আপডেট: ১৬.১০.২০২৬ ১:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানের ৩৩টি পূজামণ্ডপে মোট ২৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর দায়িত্বপ্রাপ্ত নেতাদের হাতে এসব চেক তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু এমপি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, স্থানীয় সরকারের উপপরিচালক এস এম মনজুরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান এবং বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বরসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবে—এটাই প্রত্যাশা। ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা ধর্মীয় আয়োজনের পাশাপাশি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বেরও প্রতীক।’

তিনি বলেন, ‘পাহাড়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধর্মীয় উৎসব পালনে সহযোগিতা করা এবং সব সম্প্রদায়ের মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব।’

দুর্গাপূজা যেন আনন্দঘন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান মন্ত্রী। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  দুর্গাপূজা-২০২৬   অনুদান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close