শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
দেশজুড়ে
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ও দুর্গাপূজা ঘিরে আরএমপির প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য রাজশাহী সফর এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুতি জোরদার করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের নিয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

সভায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো এবং সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে দুর্গাপূজার সময় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়টি সভায় উঠে আসে।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।

সভায় প্রধানমন্ত্রীর সফর ও দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রীর রাজশাহী সফর   প্রস্তুতি সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close