শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
খেলাধুলা
ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:৪৭ পিএম আপডেট: ১৬.১০.২০২৬ ৩:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জুনায়েদ আহমেদ (২০) নামে তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার অকালমৃত্যুতে স্থানীয় ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত জুনায়েদ কুলিয়ারচর পৌরশহরের কামালিয়াকান্দি মহল্লার ফালু মিয়ার ছেলে। পেশায় ইলেক্ট্রিশিয়ান হলেও ফুটবলের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। স্থানীয় ‘বাজরা ব্রাদার্স ফুটবল একাদশ’-এর অধিনায়ক হিসেবে তিনি সতীর্থদের নেতৃত্ব দিতেন।

পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন জুনায়েদ। বৃহস্পতিবার জ্বর কিছুটা কমলেও সন্ধ্যার দিকে হঠাৎ তাঁর মাথা ঘুরতে শুরু করে। দ্রুত তাকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে ঢাকায় নেওয়ার পথে নরসিংদীর বেলাব উপজেলার পোড়াদিয়া এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

জুনায়েদের মৃত্যুর খবরে শোকাহত হয়ে পড়েছেন পরিবারের সদস্য, বন্ধু ও সতীর্থরা। স্থানীয় ক্রীড়াঙ্গনেও শোকের আবহ বিরাজ করছে।

সতীর্থরা জানান, ডুমরাকান্দায় আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অধিনায়ক হিসেবে দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জুনায়েদের। তাকে ঘিরে ট্রফি জয়ের স্বপ্ন দেখছিলেন দলের খেলোয়াড়রা। কিন্তু আকস্মিক মৃত্যুতে সেই ম্যাচে আর মাঠে নামা হলো না তরুণ এই অধিনায়কের।

জীবিকার প্রয়োজনে ইলেক্ট্রিশিয়ানের কাজ করার পাশাপাশি ফুটবল নিয়ে স্বপ্ন দেখতেন জুনায়েদ। মাত্র ২০ বছর বয়সে তাঁর এমন অকালপ্রয়াণে পরিবার, বন্ধু ও সতীর্থদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গু   মৃত্যু   কুলিয়ারচর  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close