শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
দেশজুড়ে
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, গ্রেপ্তার তিন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৪:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর মেট্রো থানা ও রেলওয়ে পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শুভ (২০), ছানোয়ার হোসেন হৃদয় (২৩) ও ইয়াসিন (২৬)। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ফারুক হোসেন জানান, হামলার ঘটনায় একটি এবং মাদকসহ দুই ব্যক্তিকে আটকের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। আহত পুলিশ সদস্য এটিএসআই নুরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেছেন।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদকসহ আটক আনিছ (১৮) ও শিমলা আক্তারকে (২২) হামলা ও মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর মেট্রো থানা পুলিশ তাদের রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেন দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশ সদস্যরা। পরে তাদের পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।

আটকের খবর ছড়িয়ে পড়লে ২৫ থেকে ৩০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালায়। এ সময় আটক দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পুলিশ সদস্যরা বাধা দিলে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এটিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান আহত হন।

আহত দুই পুলিশ সদস্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

মাদকসহ আটক আনিছ ময়মনসিংহের গফরগাঁওয়ের হারেছ মিয়ার ছেলে। শিমলা আক্তার গাজীপুর সদর থানার ২৯ নম্বর ওয়ার্ডের চা বাগান বাঁশতলা এলাকার সেলিম মিয়ার মেয়ে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা   গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close